শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় প্রত্যন্ত এলাকা থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, দুইজন গ্রেফতার

Reporter Name / ৫৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল রায়েদ ইউনিয়নের রায়েদ উত্তর পাড়ার শহীদুল্লাহ’র বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে থানা পুলিশ অভিযান চালিয়ে ছোট-বড় ১১টি গরু উদ্ধার করেছে। এ ঘটনার সাথে জড়িত দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে।

থানা পুলিশ জানায়, উপজেলার রায়েদ ইউনিয়নের ৮ ওয়ার্ডের উত্তর পাড়ার হারেজ আলীর পুত্র শহীদুল্লাহ্’র (৪০) বাড়িতে চোরাই গরু আছে বলে থানা পুলিশ খবর পায়। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ছোট-বড় ১১ টি গরু উদ্ধার করেন। এসময় জড়িত থাকার অভিযোগে শহীদুল্লাহ এবং তার ভাগিনা সোহেল (৩৫) কে গ্রেফতার করেন। সোহেল কিশোরগঞ্জ সদরের সাদুল্লাহচর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র। সে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে গোপনে মামা শহীদুল্লাহ’র বাড়িতে এনে রাখেন। পরে সুযোগ বুঝে এলাকার প্রসিদ্ধ গরুর হাট আমরাইদ বাজার সহ বিভিন্ন বাজারে তা বিক্রি করে। উদ্ধারকৃত গরুর মধ্যে ৪টি কালো রংয়ের গাভী, ১টি কালো বকনা, ১টি লাল গাভী, ৫টি লাল বকনা গরু। এব্যাপারে থানার এস আই রঞ্জন কুমার ভৌমিক বাদী হয়ে মামলা দায়ের করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়েদ উত্তর পাড়া থেকে ১১ টি গরু উদ্ধার করা হয়েছে। আটককৃত দুজন আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST