শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

হত্যা মামলায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ নেতা সাজু আটক

Reporter Name / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কলেজছাত্র আশিক হত্যার মামলায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে আটক সাজুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সোমবার বিকেলে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।
পুলিশ জানায়, গত ১০ অক্টোবর কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী রুহুল আমিন বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় করা একটি মামলায় আশিক হত্যার অভিযোগে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ আওয়ামী লীগের ১০৪ জন নেতাকর্মীর নামে সদর থানায় হত্যা মামলা হয়েছে। এতে শিক্ষার্থীকে হত্যা, হামলা লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে আরও ৫০০- ৬০০ জনকে আসামি করা হয়েছে।
নিহত শিক্ষার্থী আশিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন আশিক ও তার ছোট ভাই আতিকুর রহমান মিছিলে গিয়েছিলেন। পরে আশিক মাথায় আঘাত পেয়ে আহত হয়ে ব্যথায় বমি করলে ১৮ আগস্ট প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়া হলে ১ সেপ্টেম্বর আশিক মারা যান।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার আসামি মোস্তাফিজুর রহমান সাজুকে রংপুর থেকে গ্রেপ্তার করে ডিবির একটি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST