শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

“বাবার মৃত্যুতেও মুক্তি মেলেনি রাজনৈতিক মামলার আসামীর”

Reporter Name / ৬০২ Time View
Update : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ২:২৫ অপরাহ্ন

 

আসন্ন দ্বাদশ নির্বাচন ঘিরে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপির উপর রয়েছে নানামূখী কৃত্রিম চাপ।দলের হাজারো নেতা কর্মী রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে মানবেতর সময় পারাপার করছেন। সরকারের কিছু অপরিকল্পিত উন্নয়নের ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও এখন অধিকাংশ মানুষের নাগালের বাইরে।এহেন পরিস্থিতিতে অনেক পরিবারের এক বা একাধিক সদস্য কারাগারে বন্দী। অনুরূপ একটি রাজনৈতিক মামলায় বিনা পরোয়ানায় গ্রেফতার হয়ে কারাগারে প্রেরণ করা হয়েছিল কায়ছার আহমদ মুন্না নামের এক যুবককে।কায়ছার আহমদ মুন্না চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার অন্তর্গত সুখছড়ি নয়াপাড়া ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। উক্ত মুন্না ১১/১১/২০২৩ ইং তারিখে থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত তার শিশুকে রক্ত দান করতে যাওয়ার পথে লোহাগড়া থানার পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করে।গ্রেফতারের পর উক্ত মুন্নাকে ১০ দিন আগে লোহাগড়া থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে অন্তর্ভুক্ত করে।পরের দিন তথা-১২/১১/২০২৩ ইং তারিখে আদালতে প্রেরণ করেন।বর্তমানে উক্ত মুন্না চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল হাজতে দিনাতিপাত করছেন।

 

এদিকে উক্ত মুন্নার পিতা আব্দুস ছবুর সন্তানের গ্রেফতার হওয়ার খবর শুনার পর থেকে সন্তানের জামিন বিষয়ে নানান অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় বিগত-২৯/১১/২০২৩ ইং তারিখে হার্ট স্ট্রোক হন।তৎপরবর্তীকালে মুন্নার পিতাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করানো হলে অবস্থার কোন উন্নতি না হয়ে গতকাল তথা ০৪/১২/২০২৩ ইং মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেন।

 

অবশেষে কাইছার আহমদ মুন্নার পরিবার তাকে বাবার জানাজায় অংশগ্রহণ করা বা শেষবারের মত বাবার চেহারা টুকু দেখাতে ব্যর্থ্য হয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরে যায়।

 

উত্ত মুন্নার আইনজীবী মো: বেলাল উদ্দিন যোগাযোগ করলে উনি বলেন, আসামীর বাড়ি কারাগার থেকে বেশ দূরে অবস্থিত হওয়ায় নিরাপত্তার অজুহাত দেখিয়ে উক্ত প্যারোলে মুক্তির আবেদন খারিজ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST