শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আলোচিত আরিফুল হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ইমন আটক

Reporter Name / ১১০ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের রৌমারীতে আলোচিত যুবক আরিফুল ইসলাম (২২) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহরিয়ার হোসেন ইমন (২১)-কে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। র‌্যাব-১ এর সহায়তায় বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাতে রৌমারী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) আনারুল ইসলাম সরকার। তিনি জানান, গ্রেফতারের পর ইমনকে রৌমারী থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।
গ্রেফতারকৃত ইমন উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
রৌমারী থানার দায়িত্বরত উপপরিদর্শক বিকাশ চন্দ্র রায় বলেন, মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিহত আরিফুল ইসলাম উপজেলার ধনারচর চরেরগ্রামের বাসিন্দা এবং রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামানের ছেলে। তিনি নিজের ট্রাক্টর চালিয়ে বালুর ব্যবসা করতেন। এই ব্যবসাকে কেন্দ্র করে একই এলাকার আবুল কালাম আজাদ ও তার ছেলে ইমনের সঙ্গে আরিফের বিরোধ সৃষ্টি হয়।
পরিবারের অভিযোগ, আজাদকে ‘অসম্মান’ করার অভিযোগ তুলে আরিফকে হুমকি দিয়েছিলেন ইমন। রোববার (১৬ মার্চ) ভোরে আরিফকে মোবাইল ফোনে ডেকে নেয় আরেক বালু ব্যবসায়ী নুরুজ্জামান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওইদিন সকালে স্থানীয়রা ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে তার মরদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। একই দিন রাতে নিহতের বড় ভাই আতিকুর রহমান বাদী হয়ে শাহরিয়ার হোসেন ইমনসহ তিনজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST