শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে কাপাসিয়ায় সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ২০৫ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৬:৪০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, ‎কাপাসিয়া (গাজীপুর) :


‎গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে কাপাসিয়ার সাংবাদিকরা। ‎রোববার (১০আগস্ট) বিকাল ৩টায় কাপাসিয়া মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

কাপাসিয়া প্রেসক্লাব, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি ও কাপাসিয়া সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাপ্তাহিক শীতলক্ষ্যার সম্পাদক ও প্রকাশক শেখ তমিজ উদ্দিন আহমেদ খোকা, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক মেজবাহ উদ্দিন, আবু সাঈদ, শেখ সফিউদ্দিন জিন্নাহ, আকরাম হোসেন রিপন, জাহাঙ্গীর আলম, এস এম লবিব, হাজী সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে সাংবাদিকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল সদর রোড প্রদক্ষিণ করে। ‎মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। হত্যাকারীরা প্রভাবশালী কারো না কারো ছত্রছায়ায় অপকর্ম করে বেড়াচ্ছে। নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, ”আমরা সেই অপরাধের মাস্টারমাইন্ডদের দেখতে চাই। বিশেষ ট্রাইব্যুনালে দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক হত্যাকারীদের ফাঁসি কার্যকর করতে হবে। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে”। রাষ্ট্রকে সাংবাদিক তুহিনের পরিবারের নিরাপত্তা ও দায়িত্ব নেয়ার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST