শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল।

Reporter Name / ৩৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ ওবিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। ২২ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত বুধবার দিবাগত রাতে বারোটার দিকে কিছু দুষ্কৃতিকারী ভাস্কর্যতে ভাঙচুর চালায়।

উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে কাপাসিয়া থানার দক্ষিণ পাশে উপজেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে ‘মুক্তির উল্লাস’ নামে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, একাত্তরের শত্রু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী গতকাল (বুধবার) রাতে এই ভাস্কর্যে ভাঙচুর চালায়। অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় এনে এই হামলার বিচারের দাবি জানান। এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু।

কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুবকর মিয়া বলেন, ভাস্কর্যে হামলার ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST