রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name / ২৩০ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর সোমবার সকালে কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে দুর্যোগ বিষয়ক মহড়া, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক।
কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় কর্মীরা বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ মহড়া প্রদর্শন করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মশিউর রহমান, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ূন কবির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া ফায়ার সার্ভিস ও স্টেশন ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, কলেজের শরীর চর্চা শিক্ষক আনোয়ার সাদেক প্রমুখ। এসময় কাপাসিয়া ডিগ্রি কলেজ ও কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপনে নানা ধরনের কৌশল প্রদর্শন করেন। এছাড়া অনেকেই নিজ হাতে আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST