সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কমলনগরে নিয়োগ বিধির দাবিতে পরিবার পরিকল্পনা বিভাগের মানববন্ধন

Reporter Name / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন

মোঃ নুর হোসেন,কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে একদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। (আজ) মঙ্গলবার সকাল দশটায় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে পরিবার পরিকল্পনা বিভাগের নন-ক্যাডার কর্মচারীরা অনতিবিলম্বে তাঁদের চাকুরি বিধিমালা তথা নিয়োগবিধি প্রণয়নের জোর দাবি জানান।এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ বক্তব্য রাখেন। তাঁদের বক্তব্যে উল্লেখ করেন,দীর্ঘ ২৬ বছর ধরে তাঁরা চাকুরী করে আসলেও নির্দিষ্ট কোন নিয়োগ বিধি না থাকায় তাঁদের পদোন্নতি, নিয়োগের ধারাবাহিকতা, গ্রেড উন্নয়ন কোন কিছুই নিয়মতান্ত্রিকভাবে হচ্ছেনা।নিয়োগ বিধি না থাকায় বছরের পর বছর স্টাফগণ অবসর নিয়েও যথাযথ প্রাপ্যতা পাচ্ছেননা।সর্বপরি নিয়োগবিধি সঙ্কটে পরিবার পরিকল্পনা বিভাগে বিশৃঙ্খলা বিরাজ করছে।দেশের আর কোন দপ্তর, বিভাগ বা সরকারি চাকুরিতে নিয়োগ বিধিবিহীন রয়েছে বলে জানা নেই বলেও জানান বক্তারা।বিগত দুই দশক ধরে সময়োপযোগী নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে এই বিভাগের ৩৩ হাজার কর্মচারী আবেদন,নিবেদন ও আন্দোলন করে আসছেন।কর্তৃপক্ষ কোনরূপ ব্যবস্থা না নিয়ে কালক্ষেপণ করে আসছেন বলেও অভিযোগ করেন উপস্থিত কর্মীরা।দ্রুততার সঙ্গে নিয়োগ বিধি প্রকাশ না করা হলে আগামীকাল তথা ৩ ডিসেম্বর থেকে স্ব স্ব উপজেলা কার্যালয়ে লাগাতার কর্মবিরতি কর্মসূচী পালনসহ ৬-১১ নভেম্বরে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের হুমকি দিয়ে থাকেন। এ ছাড়া উপস্থিত পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ মাঠ পর্যায়ের কার্যক্রম বন্ধকরণ ও মাসিক রির্পোট প্রদান থেকে বিরত থাকার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST