মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর দ্বি-বার্ষিক নির্বাচন, জিয়া সভাপতি, আতিক সেক্রেটারি, লিমন ট্রেজারার Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

Reporter Name / ৫১২ Time View
Update : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৩:৪৫ অপরাহ্ন

নাটোরের লালপুরে থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে দু’টি বগি উল্টে যাওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

ট্রেন চলাচলের বিষয়টি আব্দুলপুর রেলস্টেশন মাস্টার জিয়া উদ্দিন ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার মো. জিয়া উদ্দিন জানান, পাবর্তীপুর থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছায়। এসময় হঠাৎ বিকট শব্দে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে দু’টি বগি উল্টে অন্য লাইনের ওপরে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরে রেলওয়ে ঈশ্বরদীর পাকশী অফিসকে জানালে খবর পেয়ে ঘটনাস্থলে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনসহ উদ্ধারকারী ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এবং মেরামতসহ উদ্ধার কাজ শুরু করেন। পরে সাড়ে ৫ ঘণ্টা পর রাত সাড়ে ৬টার দিকে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয় বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST