বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নিষিদ্ধ দল হলেও ব্যক্তি নিষিদ্ধ নন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বহাল রাখল ইসি

Reporter Name / ১৫৫ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন

শরিফুল ইসলাম টাঙ্গাইল:

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুল রহমানেল মাছউদ বলেছেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, তবে কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করেনি। রোববার (১৮ জানুয়ারি) টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে করা আপিলের শুনানিতে যুক্তিতর্কের এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানিতে লিয়াকত আলীর পক্ষে আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন।

এর জবাবে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন,একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে, কিন্তু কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়নি। আইন অনুযায়ী ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশগ্রহণে তার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

সব পক্ষের বক্তব্য শুনে নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে এবং রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শেষ দিনের শুনানি রোববার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST