শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আলোচিত আরিফুল হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ইমন আটক

Reporter Name / ১৭৪ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের রৌমারীতে আলোচিত যুবক আরিফুল ইসলাম (২২) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহরিয়ার হোসেন ইমন (২১)-কে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। র‌্যাব-১ এর সহায়তায় বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাতে রৌমারী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) আনারুল ইসলাম সরকার। তিনি জানান, গ্রেফতারের পর ইমনকে রৌমারী থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।
গ্রেফতারকৃত ইমন উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
রৌমারী থানার দায়িত্বরত উপপরিদর্শক বিকাশ চন্দ্র রায় বলেন, মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিহত আরিফুল ইসলাম উপজেলার ধনারচর চরেরগ্রামের বাসিন্দা এবং রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামানের ছেলে। তিনি নিজের ট্রাক্টর চালিয়ে বালুর ব্যবসা করতেন। এই ব্যবসাকে কেন্দ্র করে একই এলাকার আবুল কালাম আজাদ ও তার ছেলে ইমনের সঙ্গে আরিফের বিরোধ সৃষ্টি হয়।
পরিবারের অভিযোগ, আজাদকে ‘অসম্মান’ করার অভিযোগ তুলে আরিফকে হুমকি দিয়েছিলেন ইমন। রোববার (১৬ মার্চ) ভোরে আরিফকে মোবাইল ফোনে ডেকে নেয় আরেক বালু ব্যবসায়ী নুরুজ্জামান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওইদিন সকালে স্থানীয়রা ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে তার মরদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। একই দিন রাতে নিহতের বড় ভাই আতিকুর রহমান বাদী হয়ে শাহরিয়ার হোসেন ইমনসহ তিনজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST