শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

উত্তরায় ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ে একদিনের কর্মশালা

Reporter Name / ২১৩ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর উত্তরা এলাকায় ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিং A–Z শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উত্তরার ভূতের আড্ডা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ কর্মশালার আয়োজন করে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট (এমটিআই)।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব, এসি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ডিবিসি নিউজের পরিচালক সালাহ উদ্দিন চৌধুরী। তরুণদের ডিজিটাল সাংবাদিকতা দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আধুনিক সাংবাদিকতায় ডিজিটাল দক্ষতা সময়ের দাবি। তরুণরা এসব দক্ষতা আয়ত্ত করতে পারলে দেশের মিডিয়া খাত আরও এগিয়ে যাবে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা চৌধুরী মিশা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিনের চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার রুমান আকন, অতিশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক জোবায়ের আহমেদ ও কেয়া বোস।

প্রশিক্ষকেরা ভিডিও রিপোর্টিং, স্ক্রিপ্ট রাইটিং, স্টোরিটেলিং, ভয়েস প্র্যাকটিস, শর্ট ভিডিও এডিটিং এবং ট্রেন্ডিং কনটেন্ট পরিকল্পনা এসব বিষয়ে হাতে–কলমে শিক্ষা দেন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এমটিআই–এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন। তিনি বলেন,সাংবাদিকতায় আগ্রহী তরুণদের জন্য বাস্তবমুখী প্রশিক্ষণের সুযোগ তৈরি করতেই আমাদের এই আয়োজন।

কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST