শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name / ১৩৭ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:১২ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টঙ্গীতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে শুরু হয়ে র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হোসেন মার্কেট এলাকায় আলোচনা সভা ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, আব্দুর রহিম কালা, সরকার শাহনুর ইসলাম রনি, আলহাজ্ব বাবর আলী, আজিজুল হক রাজু মাস্টার, তাজুল ইসলাম বেপারী, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল ভুঁইয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল সিপাহি-জনতার অবিচ্ছেদ্য মিলনের দিন। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ষড়যন্ত্রের বিরুদ্ধে সেদিনের বিপ্লব জাতিকে অনিশ্চয়তা ও সংকট থেকে উত্তরণ ঘটায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করা হয়, যিনি দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়নমুখী রাজনীতির নতুন ধারা।

বক্তারা আরও বলেন, বর্তমানেও দেশে গণতন্ত্র রক্ষার সংগ্রাম চলছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ও জাতীয়তাবাদী শক্তিকে দমনে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তারা।

তারা বলেন, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দল ও গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করে দেশকে নতুনভাবে গড়ে তুলবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST