সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবী’র উদ্যোগে কৃষকের মাঝে ৫০০ কেজি বীজ ধান বিতরণ

Reporter Name / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন

কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধি:

সমৃদ্ধিরর জন্য ধান এই প্রত্যয়ে গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনের এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর সহযোগিতায় কাপাসিয়া উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজির প্যাকেট বীজ ধান বিতরণ করা হয়েছে।

২২ জুন সোমবার বারিষাব ইউনিয়নের লোহাদী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্স মাঠে কৃষকদের মাঝে এসব বীজ বিতরণ করা হয়।

এমপি সালাউদ্দিন আইউবী জাতীয় সংসদের অধিবেশনে ব্যস্ত থাকায় তাঁর পক্ষ থেকে কৃষকদের মাঝে ধান বীজের প্যাকেট বিতরণ করেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল ও কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা। এসময় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জিয়াউর রহমান, বারিষাব ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সেক্রেটারি মাওলানা তারেক হাসান, টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি রিয়াজ উদ্দিন রিয়াজ,ইসলামী ছাত্র শিবিরের সাবেক কাপাসিয়া উপজেলার সভাপতি মো: মনির হোসেন প্রমূখ।

মাওলানা শেফাউল হক জানান, কাপাসিয়ার মানবিক এমপি সালাউদ্দিন আইউবীর প্রচেষ্টায় ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় প্রাথমিক পর্যায়ে ১০০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৫০০ কেজি বীজ ধান বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ৫ কেজি বীজ ধান রয়েছে। প্রতি ৫ কেজির প্যাকেট দিয়ে সাধারণত ১ বিঘা জমিতে ধান রোপনের জন্য বীজতলা তৈরি করা সম্ভব।

তিনি আরো বলেন, “বাংলা কৃষি নির্ভর দেশ। ধান আমাদের প্রধান খাদ্য। কৃষক হলো আমাদের গর্ব ও অহংকার। কৃষক আমাদের প্রাণ। ধান উৎপাদনের প্রধান কারিগর হলেন আমাদের প্রান্তিক কৃষক ভায়েরা।

কৃষক সত্যিকার অর্থেই আমাদের অস্তিত্ব ও বেঁচে থাকার মূল শক্তি। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে তাঁরা যে ফসল ফলান, তা-ই আমাদের অন্নের জোগান দেয়। দেশের অর্থনীতির মূল ভিত্তি এবং খাদ্য নিরাপত্তার প্রধান কারিগর হলেন এই কৃষক।

কৃষির ওপর ভিত্তি করেই বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি দাঁড়িয়ে আছে, যা জাতীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখে। তাই আমাদের সবাইকে কৃষকদের সহায়তায় এগিয়ে আসতে হবে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST