শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জাতীয় যুব দিবসে যুব ঋণ ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ

Reporter Name / ৬৭ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে ১ নভেম্বর রোববার সকালে আলোচনা সভা, যুব র‍্যালি, যুব ঋণ এবং প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে যুব দিবসের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী।
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।

এ সময় যুব উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপকারভোগীদের মাঝে যুব ঋণ ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মাঝে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুব দিবস ২০২৬ উপলক্ষে এবছর জাতীয় ভাবে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫৫টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি বড় আকারের চাকরি মেলা আয়োজন করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী ১২ হাজার পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ ঘোষণা করা হয়েছে। আত্মকর্মসংস্থান ও যুব সংগঠনে বিশেষ অবদানের জন্য ১৪ জন সফল যুবক ও উদ্যোক্তাকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST