সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক এর সভাপতিত্বে এবং সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জানানো হয়, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন। একই দিনে দেশব্যাপী একযোগে স্থানীয় পর্যায়েও এই টুর্নামেন্টের কার্যক্রম শুরু হবে।

জাতীয় পর্যায়ে মোট ৩২টি দল অংশ নেবে (মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বালক ও বালিকা দল)। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী ৭ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেজিস্ট্রেশন ফর্ম জমা দিতে হবে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় স্তরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা পরিচালনা ও সুষ্ঠুভাবে সংগঠন করার জন্য নীতিমালার আলোকে রেজিস্ট্রেশন ফরম পূরণপূর্বক সকল কাগজপত্র সংযুক্ত করে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের অগ্রায়ণপত্র সহ ফুটবল টিম গঠন করে ৭ আগস্টের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট জমা দিতে হবে। উপজেলা পর্যায়ের বিজয়ী দলের সকল কাগজপত্র জেলা পর্যায়ে প্রেরণ করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সমূহের সহযোগিতায় সার্বিক কার্যক্রম বাস্তবায়িত হবে।
এবিষয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের যোগ্যতা, খেলোয়াড়ের যোগ্যতা, প্রতিযোগিতা পরিচালনা কমিটি, খেলার নিয়ম কানুন, দল গঠন, খেলোয়াড়দের তালিকা, খেলার জার্সি ও বুট, খেলোয়াড় বদল, রেফারি, ফিকচার, খেলার ভেন্যু-তারিখ ও সময়, অংশগ্রহণের ব্যর্থতা, মেডিকেল টিম, শৃঙ্খলা ও আপীল উপ-কমিটি, অভিযোগ-আপত্তি, আপীল, পাতানো খেলা, পুরস্কার, খেলা স্থগিত-পরিত্যক্ত, শৃঙ্খলা সম্পর্কীয় অপরাধ ও শাস্তি সহ নানাবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রয়োজনীয় বিষয়ে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠিত সভায় সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর প্রতিনিধি ইন্সপেক্টর (তদন্ত) যোবায়ের আহমেদ, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোলাইমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, আমরাইদ কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, টোক সরজুবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, চরদুর্লভ খাঁ মনিরুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ, আবুল বাশার মাস্টার, শরীর চর্চা শিক্ষক ওসমান গনি, নাদিরা সুলতানা, নাজমুন নাহার, সাঈদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। কমিটিতে স্থানীয় সংসদ সদস্য প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST