শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত

Reporter Name / ৭৯ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ২:২৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে সমবায় দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ নভেম্বর রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা, পুরস্কার প্রদান করা হয়।

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সেইসাথে জাতীয় সঙ্গীত ও সমবায় সঙ্গীত পরিবেশিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মাহফুজুল আমিন পাপন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক সভায় বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকিরের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিআরডিবি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি ও নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌসী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জান্নাতুন শাহীন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম বেপারী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, বিএনপি নেতা আজগর হোসেন খান, সমবায়ী সংগঠক মোহাম্মদ তাজউদ্দীন, কাপাসিয়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক নূরুল আমিন সিকদার, সমবায়ী ইলিয়াস হোসেন সরকার প্রমুখ।

পরে ১০ জন শ্রেষ্ঠ ও সফল সমবায় সমিতির উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST