বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মারামারির ভিডিও করতে গিয়ে প্রাণ গেল প্রবাস ফেরত এনামুলের

Reporter Name / ২০৩ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ৭:৫৯ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন কাপাসিয়া (গাজীপুর):

সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের এক ইউনিয়ন সভাপতির উপর আক্রমণ ও পাল্টা আক্রমণের ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়ে গাজীপুরের কাপাসিয়ায় মো. এনামুল নামে এক প্রবাস ফেরত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া গ্রামের গিয়াসউদ্দিন বেপারীর একমাত্র ছেলে। এ ঘটনায় এনামুলের স্ত্রী নাজনীন ইসলাম বৃষ্টি বাদী হয়ে কাপাসিয়া থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

এনামুলের বড়বোন নাসিমা সুলতানা জানান, চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদি উচ্চ বিদ্যালয় মাঠে গত সোমবার জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) নিতে এসেছিলেন নিষিদ্ধ সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’ এর চাঁদপুর ইউনিয়ন শাখা সভাপতি ফরিদ হোসেন। তাকে মাঠে দেখতে পেয়ে বিগত সরকারের আমলে তার দ্বারা হয়রানি ও মারধরের শিকার একদল লোক তার উপর আক্রমণ চালায়। এ সময় ফরিদ হোসেনের সঙ্গীরা তাদের উপর পাল্টা আক্রমণ চালায়। মারামারির এ দৃশ্য ভিডিও করতে এগিয়ে যায় মালয়েশিয়া ফেরত এনামুল (৩০)। তার ভিডিও করার দৃশ্য দেখে ফেলায় আক্রমণকারীরা এনামুলকে কিল ঘুষি মারতে মারতে একটি ঘরে নিয়ে আটক করে। পরে সে বাড়ি ফিরে গত বুধবার সকালে মারাত্মক অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার উন্নতি না হলে আশঙ্কাজনক অবস্থায় ওই দিন সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসকগণ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত ১১টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এনামুলের প্রতিবেশি ছানাউল্লাহ শিকদারের ভাষ্য, বিগত ১৭ বছর পর এনামুল দেশে ফিরেন। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর মালয়েশিয়া থেকে দেশে ফেরত এসেছেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্ত্রী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST