সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন

কাপাসিয়া,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের জামিয়া রশিদিয়া আশরাফিয়া খিরাটি মাদ্রাসার মুহ্তামীমকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মুহ্তামীম, তার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ সর্বস্তরের জনগণ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জামিয়া রশীদিয়া আশরাফিয়া খিরাটী মাদ্রাসার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসান সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ওই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে অপপ্রচারের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

এ সময় ওই মাদ্রাসার মুহ্তামীম মুহা.আব্দুস সবুর জানান, জন্মসূত্রে খুলনা এলাকার বাসিন্দা হলেও ওই মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় ২৪ বছর যাবৎ তিনি কাপাসিয়ার খিরাটি এলাকায় বসবাস করে আসছেন। স্থানীয় ধর্মপ্রাণ মানুষের ভালোবাসায় আবদ্ধ হয়ে সেখানে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছায় ও ড.মুহাম্মদ আবুল হাসান সাহেবের সাথে পরামর্শক্রমে তিনি ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি খিরাটি মৌজার ৭০, ৪৫১,৪৫৩ ও ৪৫৪ খতিয়ানের মোট আটটি দাগে ১৮১.৬৯ শতাংশ নিষ্কন্টক বোরো জমি কিনেন। তিনি স্থানীয় হেলাল উদ্দিন গং ও খোকা মিয়া ও মাজেদা গংদের কাছ থেকে জমি কেনার আগে সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে খাজনা খারিজসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র যাচাই-বাছাই করে নিয়েছেন বলে জানান।

তিনি আরো জানান, ইত:পূর্বে ওই ষড়যন্ত্রকারীর অভিযোগের ভিত্তিতে প্রশাসনের নির্দেশে কাপাসিয়া উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো: ফারুক হোসেন সরেজমিনে মেপে সীমানা নির্ধারণ করে দিলে তিনি কাজের লোক নিয়োগ করে তার ক্রয়কৃত জমিতে মাছ চাষ ও নানা শস্য আবাদ করে আসছেন। তার জমির মাছ চাষ, চাষাবাদ ও শস্য আবাদ ব্যাপক লাভজনক হওয়ায় ওই ষড়যন্ত্রকারীরা ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে তার ক্রয়কৃত বৈধ জোত জমি নিয়ে গত ২৩ মার্চ যে অপপ্রচার, মিথ্যাচার এবং ষড়যন্ত্রমূলক মননবন্ধন করা হয়েছে তার তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি আরো দাবি করেন, কখনোই তিনি সূতি জলাশয়ের জমি জবরদখল করেননি, প্রাকৃতিক পরিবেশেরও কোনো সমস্যা করেননি বরং পরিবেশ বান্ধব চাষাবাদ করছেন এবং কোনো কৃষকভাই তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না।

এ বিষয়ে ঘাগটিয়া ইউানয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক চাঁন মিয়া জানান, ওই মানববন্ধনের আয়োজনকারী এবং অংশগ্রহণকারী লোকজনের কারোরই আশপাশে জমিজমা নেই। সবুর সাহেবের সাথে হিংসা-বিদ্বেষের কারণে কিছু লোক তার পিছনে লেগেছেন। তারা ওই মাদ্রাসারও সুনাম নষ্টের পায়তারা করছেন, যা কোনোভাবেই ঠিক নয়।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন,পাশের জমির মালিক ও পোল্ট্রি ব্যবসায়ী মো: শফিক মুন্সি,মো: আব্দুল হক, ইসমাইল হোসেন মৃধা, কাঠ ব্যবসায়ী মো: আবুল কাশেমসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST