শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, বিক্ষোভের পর গ্রেপ্তার সুজন

Reporter Name / ৬০ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে মহান আল্লাহ তা’আলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সুজন সাহা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাজাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাকে কালিহাতী থানায় নিয়ে আসে। গ্রেপ্তার সুজন সাহা কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কর্মকার পাড়া এলাকার সত্য সাহার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) সুজন সাহার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে মহান আল্লাহ তা’আলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে মঙ্গলবার রাতে বল্লা এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ সমাবেশ করেন। খবর পেয়ে কালিহাতী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বল্লা চকপাড়া এলাকার মৃত কেফায়েত উল্লাহর ছেলে ও বিএনপি নেতা মজনু মিয়া বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ রাব্বানী মুঠোফোনে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সুজন সাহার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি তার বোনজামাইয়ের বাড়িতে চলে যান। পরে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সুজন সাহাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST