মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীর আউলিয়াবাদ বাজারে মোবাইল কোর্ট:তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

Reporter Name / ৫০ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় তিন ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় এক ব্যক্তিকে ১০০ টাকা অর্থদণ্ডসহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করা হচ্ছে কি না, তা তদারকি করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় অর্থদণ্ডপ্রাপ্ত তিন ব্যবসায়ী হলেন জাফর সিকদার, পিতা বদর আলী, আউলিয়াবাদ। তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মো. কামরুল, পিতা শাফি, আউলিয়াবাদ ৫ হাজার টাকা এবং রফিক, পিতা আবু হানিফ, আউলিয়াবাদ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনজনকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এছাড়া একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় শাজাহান, পিতা জয়নাল, দক্ষিণ বেতডোবা কে ১০০ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে বাজারের ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ভোক্তাদের সঙ্গে সঠিক আচরণ, পণ্যের মান বজায় রাখা এবং আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে মাদকদ্রব্যের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্থানীয়দেরও সচেতন করা হয়।

প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের মতে, নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনার ফলে ব্যবসায়ীদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়বে এবং ভোক্তারা প্রতারণা ও অনিয়ম থেকে সুরক্ষা পাবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST