শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

খাগড়াছড়ি,র রামগড়ে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১৮০ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৩:২২ অপরাহ্ন

সাইফুল ইসলাম রামগড় খাগড়াছড়ি:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড় উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।এতে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।

কর্মশালায় মোট ২২ জন প্রিজাইডিং অফিসার, ৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসাররা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ভোট গ্রহণের পূর্বপ্রস্তুতি, ব্যালট পেপার ব্যবস্থাপনা, ভোটগ্রহণ প্রক্রিয়া, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় শুরুতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত। তিনি নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন এবং নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা জাবেদ কাইসার, জেলা নির্বাচন অফিসার এস. এম. শাহাদাত হোসেন, রামগড় (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মি.ওবাইন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুল হক নূরীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম সম্পর্কে তাদের ধারণা আরও স্পষ্ট হয়েছে, যা দায়িত্ব পালনে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST