রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে তিতাসের মোবাইল কোর্ট অভিযান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন; কারখানাকে ৯৫ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৪৫ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি শিল্পকারখানাকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটির অবৈধ গ্যাস সংযোগ উৎসস্থল থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে টঙ্গীর ভাদাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাশফিকুর রহমান আবরার এর নেতৃত্বে তিতাস গ্যাসের কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন।

তিতাস গ্যাস সূত্রে জানা যায়, ভাদাম এলাকায় এসবিএস লন্ড্রি ওয়াশ নামের একটি শিল্পকারখানায় অভিযান চালিয়ে কোম্পানির ১২ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি বিতরণ লাইন থেকে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারখানাটিকে ৯৫ হাজার টাকা জরিমানা করে এবং অবৈধ সংযোগটি উৎস পয়েন্ট থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।
অভিযানে আনুমানিক ৫০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। বিচ্ছিন্ন স্থাপনার মধ্যে ছিল ২০০ ঘনফুট ক্ষমতার পাঁচটি ড্রায়ার ( লোড ১০০০ ঘনফুট) এবং ৩০০ কেজি ক্ষমতার একটি বয়লার (লোড ১৫০০ ঘনফুট)। এসব স্থাপনার মোট গ্যাস লোড ছিল ঘণ্টায় ২ হাজার ৫০০ ঘনফুট।

তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মেজবা উর রহমান বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহার দেশের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অনিয়ম প্রতিরোধে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অভিযানে তিতাস গ্যাসের টঙ্গী উপসহকারী প্রকৌশলী নাঈম হাসান, সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহাব, সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST