সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

তা’মীরুল মিল্লাত মাদ্রাসার টঙ্গী শাখা বন্ধ ঘোষণা

Reporter Name / ১৪০ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:০০ অপরাহ্ন

এ এইচ সবুজ,গাজীপুর:

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষার্থীদের দিনব্যাপী আন্দোলন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং অভিযোগপ্রাপ্ত তিন শিক্ষকের বহিষ্কার এসব ঘটনার জের ধরেই মাদ্রাসাটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৯ নভেম্বর) টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (১৯ নভেম্বর) টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর শিক্ষক, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিশু থেকে কামিল পর্বের সকল পাঠদান কার্যক্রম ও আলিম ২য় বর্ষের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো।

এদিকে মাদ্রাসা বন্ধের কারণ হিসেবে জানা গেছে, গত মঙ্গলবার সকাল থেকেই চার দফা দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

তাদের দাবিগুলো ছিল: বেতন বৃদ্ধি প্রত্যাহার, অতিরিক্ত পরীক্ষার ফি বাতিল, গরিব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও স্কলারশিপ চালুর দাবি।

দিনের এক পর্যায়ে আন্দোলন থামাতে গেলে কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। এতে বেশ কয়েকজন আহত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এতে করে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষকদের বহিষ্কারের দাবি জানায়। এমনকি তারা কয়েকজন শিক্ষককে অবরুদ্ধও করে রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST