বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে এবং ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কের তরগাঁও মোড়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নার্স, মিডওয়াইফ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সবৃন্দ উপস্থিত ছিলেন।

তাদের দাবিগুলো হলো,
১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রক্রিয়া বন্ধ করে জাতীয় নার্সিং কমিশন গঠন।
২. নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন।
৩. নার্সদের ৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত উচ্চতর পদ সৃষ্টির মাধ্যমে পদোন্নতি ও সুপারনিউমেরারী পদোন্নতি নিশ্চিত করা।
৪. নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদ দুটি ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করা।
৫. ডিপ্লোমা নার্স–মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাস) সমমান প্রদান এবং গ্র্যাজুয়েট নার্স–মিডওয়াইফদের জন্য পেশাদার বিসিএস চালু।
৬. বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং–মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন এবং অপ্রশিক্ষিত/ভুয়া নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।
৭. নার্স–মিডওয়াইফদের ঝুঁকিভাতা প্রদান এবং জোরপূর্বক চাপিয়ে দেওয়া নতুন নার্সিং ইউনিফর্ম বাতিল।
৮. শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স–মিডওয়াইফদের পদ সৃষ্টি ও নিয়োগ প্রদান।

সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক রীনা আক্তার, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কামরুজ্জামান প্রধান, পোস্ট বেসিক বিএসসি শিক্ষার্থী মাহফুজ আহমেদ ও তুহিন সরকার।

বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি পেশা মানুষের জীবনরক্ষার অন্যতম প্রধান স্তম্ভ। তাই এই অধিদপ্তরকে বিলুপ্ত বা একীভূত করা নয়, বরং আরও শক্তিশালী ও যুগোপযোগী করা জরুরি। তাঁরা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST