শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিএনপি রাস্ট্র ক্ষমতায় থাকলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব — শাহ রিয়াজুল হান্নান

Reporter Name / ২৬৪ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৮:৪১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বলেছেন, বিএনপি রাস্ট্র ক্ষমতায় থাকলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। যতোবার দেশপ্রেমিক বিএনপিকে জনগণ ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, ততোবারই দেশের কাঠামোগত উন্নয়ন হয়েছে। সম্প্রতি ধর্ম ভিত্তিক একটি রাজনৈতিক দল মানুষের স্বাভাবিক ধর্ম পালনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা ধর্মপ্রাণ মুসলমান মা-বোনদের জান্নাত পাইয়ে দেয়ার নিশ্চয়তা দিচ্ছে। অথচ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম ১০ জন সাহাবীর জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। তারা ধর্মের নামে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের থেকে সবাই সতর্ক থাকতে হবে।
এই চাঁদপুর ইউনিয়নে আওয়ামী ফ্যাসিস্টরা আমাকে ২০১৮ সালের বিনাভোটের নির্বাচনি মাঠে প্রচারণা চালাতে বাঁধা সৃষ্টি করেছে। আওয়ামী গুন্ডা বাহিনী দীর্ঘ ১৭ বছর আপনাদের কাছে আসতে দেয়নি। বিনা ভোটের সরকার দাবিদার বিগত দিনে এলাকার কোন কাজ করেনি। বাক স্বাধীনতা হরণ সহ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় প্রথমবার দেশ স্বাধীন হয়েছে। আর বিএনপির নেতৃত্বাধীন গণতান্ত্রিক আন্দোলনের ফলে ২০২৪ সালে ৫ আগস্ট হাসিনা পালিয়ে যাবার মধ্যদিয়ে দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে।
আমার পিতা মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহের প্রতি আপনাদের অগাধ আস্থা বিশ্বাস ছিলো, তাই আপনাদের সাথে নিয়ে ‘ফকির মজনু শাহ্ সেতু’ সহ এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করেছিল। জীবদ্দশায় তিনি সকল কাজ করে যেতে পারেন নি। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সমর্থন পেলে অসমাপ্ত উন্নয়নমূলক কাজ গুলো করতে চাই। বিগত ফ্যাসিবাদী আওয়ামীলীগ সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছিল। আমাদের দলীয় নেতা কর্মীদের উপর দীর্ঘ ১৭ বছর হামলা, মামলা ও নির্যাতন চালিয়েছে। ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলনে বিএনপিই নেতৃত্ব দিয়েছে।

তিনি ২৫ অক্টোবর শনিবার বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের মৈশাধামনা উত্তর পাড়া ৮ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক’’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় এলাকার বিপুল সংখ্যক মা-বোনদের অংশগ্রহণে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আমান উল্লাহ বেপারী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাওছার আলী খাঁনের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র নেতা ও গাজীপুর জজ আদালতের জিপি অ্যাডভোকেট সোলাইমান দর্জি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক সোলাইমান মোড়ল, বিএনপি নেতা প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, ইউনিয়ন মহিলা দলের সভাপতি লাভলী বেগম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মনির হোসেন, আশরাফুল আলম, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক তারেক
সহ ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান আরো বলেন, সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। মা-বোনদের বয়স্ক ভাতা ও বিধবা ভাতার সংখ্যা বাড়ানো, এলাকায় আধুনিক মানের কলকারখানা সহ বড় ব্যবসা কেন্দ্র গড়ে উঠবে। ফলে সাধারণ মানুষ ছোট পুঁজি খাটিয়ে ব্যবসা করতে পারবেন। নিজ চেষ্টায় মানুষ সাবলম্বী হবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST