মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরের দক্ষিণ কোরিয়া সফর

Reporter Name / ২৭৪ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২২ অপরাহ্ন

মোহাম্মদ সাদমান হোসাইন সাজিদ, (মাভাবিপ্রবি প্রতিনিধি):

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ দক্ষিণ কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির আমন্ত্রণে সে দেশে গমন করেছেন।

২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিদর্শন করবেন। সফরকালে চলমান উন্নয়ন সহযোগিতা প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ, যৌথ গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ এবং বিভিন্ন গবেষণাগার পরিদর্শনের পাশাপাশি আলোচনা সভায় যোগ দেবেন তিনি।

এ সফরে ভাইস-চ্যান্সেলরের সঙ্গে রয়েছেন প্রকল্প পরিচালক ও মাভাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ। এ সময়ে ভাইস-চ্যান্সেলরের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান রুটিন দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, মাভাবিপ্রবি ও কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MOU) অনুযায়ী ২০২২-২০২৯ মেয়াদে “বাংলাদেশের মেকানিক্যাল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা সক্ষমতা শক্তিশালীকরণ” শীর্ষক সাত বছর মেয়াদি সরকারি উন্নয়ন সহায়তা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (NRF) অনুমোদিত এবং দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পে আধুনিক ল্যাবরেটরি স্থাপন, Outcome Based Education (OBE) কারিকুলাম প্রণয়ন, উন্নত অটোমোটিভ গবেষণা কেন্দ্র গঠন, প্রশিক্ষণ-ওয়ার্কশপ আয়োজন, যৌথ গবেষণা এবং উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রকল্পটির প্রধান গবেষক (PI) কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. হ্যাং মুক চো, যিনি মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরকে আলোচনাসভা ও গত তিন বছরের একাডেমিক কার্যক্রম উপস্থাপনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST