শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মাভাবিপ্রবিতে প্রথমবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

Reporter Name / ২৩৬ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৩ অপরাহ্ন

মোহাম্মদ সাদমান হোসাইন সাজিদ, মাভাবিপ্রবি প্রতিনিধি:

‎“বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, জ্ঞান বিতরণেরও স্থান”- নবীন শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের মিলেই নতুন জ্ঞানের সৃষ্টি করতে হবে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শুধু নিজে শিক্ষিত হলেই দায়িত্ব শেষ হয় না, বরং আমার দ্বারা সমাজ ও দেশ কী পেল তা নিয়েও ভাবতে হবে।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তিনি নবীনদের উদ্দেশে বলেন, “যার নামে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, সেই মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ বুকে ধারণ করতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের। শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে, নইলে চোরাবালিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি থাকে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি নবীনদের উদ্দেশে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন তোমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা। এটি শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, বরং নিজের চরিত্র গঠন, জ্ঞান অর্জন ও ভবিষ্যৎ গড়ার সুবর্ণ সুযোগ। প্রকৃত জ্ঞান কেবল পরীক্ষায় পাশের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে এ জ্ঞান সৎভাবে কাজে লাগানোর জন্য।”

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভিন্ন অনুষদের ডিনগণ- অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান (ইঞ্জিনিয়ারিং অনুষদ), অধ্যাপক ড. মো. আবু জুবাইর (লাইফ সায়েন্স অনুষদ), অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী (বিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার (বিজনেস স্টাডিজ অনুষদ) ও অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন (সামাজিক বিজ্ঞান অনুষদ)।

স্বাগত বক্তব্য দেন নবীনবরণ আয়োজন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক ড. মোছা. নুরজাহান খাতুন। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহ মোঃ মাহিন চৌধুরী ও ফারিহা মেহজাবিন আদিবা।

অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নবীনদের বরণ করা হয়। এর আগে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST