শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির অভিযানে ৩৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার

Reporter Name / ২৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৩:১৮ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত থেকে ৩৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোনো মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৩ টার পর ৫৯ বিজিবি এর অধীনস্থ শিয়ালমারা বিওপির দায়িত্বপূর্ন এলাকায় চোরাকারবারীরা ভারত হতে আনায়নকৃত ফেন্সিডিল রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় পরিবহনের উদ্দেশ্যে শিয়ালমারা গ্রামের সইমুদ্দিন এর বাঁশ বাগানে বস্তায় ভরে জড়ো করে রেখেছে বলে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে । নায়েক সিগঃ মোঃ নুরুল হোদা এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৭/১১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার অর্ন্তগত শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মোঃ সইমুদ্দির এর বাঁশ বাগানে অভিযান পরিচালনা করে আনুমানিক ভোর ০৪.৩৫ মিনিটে বাঁশ বাগান থেকে ৩৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
আটককৃত ফেন্সিডিল জিডি করার জন্য শিবগঞ্জ থানায় জমা করা হবে বলে জানান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে মাদক পাচারকারীসহ যে কোনো প্রকার চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST