শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা ও বৃক্ষ রোপন উপলক্ষে গাছের চারা বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  Logo কালিহাতীর সিংগাইরে মাদ্রাসাছাত্রীর ওপর ধর্ষণের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল থেকে অভিযুক্ত গ্রেপ্তার Logo কাপাসিয়ায় বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ Logo গাজীপুরে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা Logo কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী ফল মেলা শুরু Logo মন্ত্রীর ক্ষোভের চার দিনের মাথায় বদলি মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী Logo নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীর ওপর হামলা, দুই নারী গ্রেপ্তার Logo মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক যুবকের ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ Logo চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আমান উল্লাহ আমানের নির্দেশে তেঁতুলঝোড়ায় মাদকবিরোধী অভিযান: এক মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ১৪০ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন

সাভার উপজেলা প্রতিনিধি:

‎ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় এমপির নির্দেশে পরিচালিত মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে। তার কাছ থেকে কয়েক পটলা গাঁজা উদ্ধার করা হয়।

‎আটককৃত ব্যক্তি মোঃ রাকিবুল হোসেন (২৪), পিতা শরিফুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ঋষিপাড়া ও আশপাশের এলাকায় গাঁজা বিক্রির জন্য নিয়মিত আসা-যাওয়া করছিলেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকাবাসী নজরদারি বাড়ায়। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় তাকে আটক করে জনতা এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে।

‎জানা গেছে, নবনির্বাচিত ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান-এর কঠোর নির্দেশনায় এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। তার আহ্বানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। অভিযানে অংশ নেওয়া নেতারা জানান, সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

‎নেতাকর্মীরা আরও বলেন, “এমপির সুস্পষ্ট নির্দেশ—এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। যারা মাদক বেচাকেনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তাদের দাবি, নিয়মিত অভিযান পরিচালনার ফলে এলাকায় মাদক ব্যবসা অনেকাংশে কমে এসেছে।
‎স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনপ্রতিনিধির সরাসরি নির্দেশনায় এমন অভিযান পরিচালিত হওয়ায় তারা আশাবাদী। তারা মনে করেন, রাজনৈতিক সদিচ্ছা ও জনসচেতনতার সমন্বয়ে তেঁতুলঝোড়া ইউনিয়নকে মাদকমুক্ত করা সম্ভব।
‎এলাকাবাসীর প্রত্যাশা, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে মাদক সংশ্লিষ্ট অপরাধ সম্পূর্ণরূপে নির্মূল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST