মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

এইচএসসি ফলাফল : চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

Reporter Name / ২৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৮:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম সংবাদদাতাঃ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। এবছর পাস করেছে ৭০ দশমিক ৩২ শতাংশ। যা গত বছর ছিলো ৭৪ দশমিক ৪৫ শতাংশ। তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা।

আজ ১৫ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২৮২টি কলেজ থেকে ১ লাখ ৬ হাজার ২৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেন। তাদের মধ্যে ১ লাখ ৫ হাজার ৪১৬ জন পরীক্ষায় অংশ নেন। এই শিক্ষার্থীদের মধ্যে ৭০ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এবার মোট ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। যা গত বছরের চেয়ে ৩৯৩০ জন বেশি। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ হাজার ৩৩৯। শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, পাসের হার এবং জিপিএ ৫ প্রাপ্তিতে বরাবরের মতো ছাত্রীরা এগিয়ে আছে। ছাত্র পাসের হার যেখানে ৭৬৭ দশমিক ৭২ শতাংশ সেখানে ছাত্রী পাসের হার ৭২ দশমিক ৪৯ শতাংশ। ৫ হাজার ৭৫৯ জন ছাত্রী যেখানে জিপিএ-৫ পেয়েছেন, সেখানে ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫১০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST