বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কলকাতায় ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় রথযাত্রা উৎসব পালিত

Reporter Name / ১২৮ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ন

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা:

গতকাল ২৯শে জুন রবিবার, সারাদেশে যখন রথযাত্রা উৎসব পালিত হচ্ছে , এবং ২৭শে জুন যখন দীঘার জগন্নাথের রথ ও পুরীর জগন্নাথ রথ এবং ইসকনের জগন্নাথের রথে দড়িতে টান পড়েছে, ঠিক সেই সময় রথের দড়িতে টান পড়লো শ্যামপুকুর ইয়ং স্টার ক্লাবের , তবে তাদের রথযাত্রা একটু আলাদা আঙ্গিকে তুলে ধরেছেন, সকাল থেকে বৃষ্টি হওয়ার ফলে কিছুটা হয়তো থমকে গিয়েছিলেন, কিন্তু ভক্তদের সমাগম এতোটুকু কমেনি।

সুন্দর একটি প্রশেসনের মধ্য দিয়ে, ঘোড়ার গাড়ি থেকে শুরু করে বাজনা বাদ্যি , নৃত্যকলা কুশলী ও লাইটিং সহ জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে নিয়ে একটু একটু করে ইয়ংস্টার ক্লাবের সামনে থেকে বিধান সরণি ধরে শ্যামবাজার‌ হাতিবাগান, শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে ,সেন্ট্রাল এভিনিউ রাস্তা ধরে রথ টেনে নিয়ে চললেন পুনরায় ইয়ং স্টার ক্লাবে দিকে, সাথে সাথে এগিয়ে চলেছিলেন কুনাল ঘোষ।

উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে মাননীয় মন্ত্রী শশী পাঁজা ও কুনাল ঘোষ।

সুন্দর একটি প্রশেসন ও রথ দেখতে রাস্তার দুই ধারে কয়েকশ মানুষ অপেক্ষা করতে থাকেন এবং প্রশাসন যত এগিয়ে আসে ভক্তরা জগন্নাথের জয়ধ্বনি দিতে থাকে, রাস্তার মাঝে মাঝে দেবতা রুপি, একদিকে রাধা কৃষ্ণ, অন্যদিকে শিব ও কালী নৃত্যের ও গানের তালে দেবতাদের স্মরণ করলেন। দেবতা রূপে নৃত্য করলেন।

আর রথযাত্রার মানেই বাঙ্গালীদের মুখরোচক খাবার হল পাঁপড় ভাজা ও জিলেপি। এই রথের দিনটিতে রাস্তার মোড়ে মোড়ে পাঁপড় ও ঝিলিপির দোকান দেন, পথ চলতি মানুষ এলাকার মানুষেরা এই দিনটিতে একটা পাঁপড় ও জিলিপি খেয়ে মনের তৃপ্তি অনুভব করেন, তাহারা বলেন একটি বছর অপেক্ষা করি এই দিনটি কবে আসবে , আমরা গুনতে থাকি, জগন্নাথের রথযাত্রা উপলক্ষে এরকম গরম পাঁপড় আর জিলিপি সচরাচর সারা বছর পাওয়া যায় না। জগন্নাথ কে দর্শন করাও হলো আর একটু মুখের স্বাদও পাল্টানো হলো। এই রথ যাত্রায় বিভিন্ন স্থানে ভক্তদের সমাগম চোখে পড়ার মতো। বৃষ্টি কোন বাঁধাই আটকে রাখতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST