শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় অভিমানী এসএসসি পরীক্ষার্থী শ্যামা রাণীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name / ১১৭ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় চলতি এসএসসি পরীক্ষার্থী অভিমানী শ্যামা রানী বর্মণ (১৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার তার নিজ বাড়িতে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। থানা পুলিশ লাশ উদ্ধার করেধ এবং ময়নাতদন্ত শেষে ওইদিন রাতেই তার মরদেহ দাহ করা হয়েছে।

জানা যায়, উপজেলার সিংহশ্রী ইউনিয়নের হাড়িয়াদী গ্রামের কৃষ্ণ চন্দ্র বর্মণের বড় মেয়ে শ্রীপুরের বর্মী বাজার উচ্চ বিদ্যালয় হতে এবছর এসএসসি পরীক্ষার্থী দিচ্ছে। তার বাবা পেশায় একজন মাছ বিক্রেতা এবং মা রাস্তায় শ্রমিকের কাজ করেন। গত শনিবার সকালে দুজনেই কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যায়। এ সুযোগে আনুমানিক ৯-১০টার দিকে নিজ ঘরের ধরনার সাথে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
বাড়িতে অবস্থানরত তার এক ফুপু ঘরের দরজা বন্ধ দেখে ভাবছিল সে হয়তো ঘরে পড়ালেখা করছে। এক পর্যায়ে সন্দেহ হলে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

স্বজনরা জানান, গত বৃহস্পতিবারের পরীক্ষা খারাপ হওয়ায় মা- বাবা তাকে বকাঝকা করেন। এছাড়া তার কোনো এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে বলে প্রচার আছে। ফাঁস লাগানোর গামছাটি সে আগের দিন নিজেই বাজার থেকে কিনে এনেছে বলে জানা যায়। পরিবারে তাদের আরেকটি কন্যা সন্তান রয়েছে।

থানা পুলিশ তার মরদেহ উদ্ধার এবং ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST