মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান Logo কাপাসিয়া উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত Logo নো গ্যাস, নো বিল’ স্লোগানে টঙ্গীতে তিতাস কার্যালয়ে বিক্ষোভ Logo চাঁপাইনবাবগঞ্জের কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অ্যাড. ইকবাল হোসেন শেখ মনোনয়ন প্রত্যাশী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় আনন্দ টিভি’র প্রতিনিধির বিরুদ্ধে মামলার প্রতিবাদে প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ ‎

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, ‎কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় আনন্দ টিভি’র প্রতিনিধি মাসুদ পারভেজ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাপাসিয়া প্রেসক্লাব এবং কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।

‎বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে কাপাসিয়া প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সভায় স্থানীয় সাংবাদিকরা এ প্রতিবাদ জানান। কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে ব্যক্তিগত বা পেশাগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। তারা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনের পরিচালনায় ‎প্রতিবাদ সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রতিষ্ঠাতা সদস্য জাকির হোসেন কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল আলম সবুজ, সাধারণ সম্পাদক শেখ সফিউদ্দিন জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, এনটিভির কাপাসিয়া প্রতিনিধি এখলাছ উদ্দিন, সাংবাদিক তপন বিশ্বাস, উত্তম দাস, হাবিবুর রহমান হাবিব, মিজান খান শিমুল বিশ্বাস, এস এম হাবিবুর রহমান, নান্নাসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী।

‎জানা গেছে, গত ২২ জুলাই রাতে ফাতেহা মাহমুদা ইভা (৫৭) নামে এক নারী কাপাসিয়া থানায় চারজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়।
‎মামলার অভিযোগে বলা হয়, কাপাসিয়া ইউনিয়নের সাফাইশ্রী মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে গত ১৯ জুলাই বাদীর দাবি করা জমিতে স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মাহফুজুর রহমান রাসেল, মাসুদ পারভেজ চৌধুরী, মানিক চন্দ্র বর্মন, শংকর চন্দ্র বর্মনসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
‎তবে মামলার অন্যতম আসামি ও আনন্দ টিভির কাপাসিয়া প্রতিনিধি মাসুদ পারভেজ চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বাদীকে ব্যক্তিগতভাবে চেনেন না, কখনও তার সঙ্গে কোনো ধরনের বিরোধ বা কথা-কাটাকাটিও হয়নি। তার দাবি, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মামলায় জড়িয়েছে।

‎তিনি বলেন, সাংবাদিকতা পেশার কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করেছেন। এর জের ধরেই একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তিনি মনে করেন।

‎এদিকে ঘটনার পরপরই কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকরা প্রেসক্লাবে জরুরি বৈঠকে মিলিত হয়ে মামলাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তারা বলেন, তদন্তে যদি অভিযোগের সত্যতা না পাওয়া যায়, তাহলে নির্দোষ ব্যক্তিকে হয়রানির জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

‎এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, “মামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বা ভিত্তিহীন প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।”

‎স্থানীয় সাংবাদিকরা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করবে এবং কোনো নির্দোষ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST