শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত

Reporter Name / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে অদম্য নারী পুরস্কার প্রদান ও বেগম রোকেয়া দিবস যথাযথ ভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা, নারী মেলা ও অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম আলোচনা সভায় সভাপতিত্ব করেন । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্যে অংশগ্রহণ করেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা খাতুন প্রমুখ।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর)২০২৫ উপলক্ষে অদম্য নারী পুরস্কারে ভূষিত
সফল জননী বয়োবৃদ্ধা মোসা: ফাতেমা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী ও অর্থনৈতিক ভাবে সফলতা অর্জনকারী নারী উদ্যোক্তা গ্রুপের এডমিন শারমিন সুলতানা আনুষ্ঠানিক ভাবে পুরস্কার গ্রহণ করেন এবং তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের প্রত্যেককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এসময় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST