মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে গুরুত্বারোপ Logo সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি Logo গাজীপুরে ‘গ্রীণ হসপিটালে’ নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন Logo গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচত শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত Logo রূপগঞ্জের ব্যবসায়ী শাহীন মালুম এবং সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মালুমের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগ Logo আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে Logo পঞ্চগড়ে নিম্নমানের রাস্তার কাজ পকেটে অবৈধ টাকা প্রকৌশলী আটক Logo রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ সেতু, দিয়েই চলাচল করছে গ্রামের শত শত মানুষ, দুর্ঘটনার শঙ্কায় Logo রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ Logo চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মহড়া, শোভাযাত্রা ও আলোচনা সভা

Reporter Name / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ যথাযথ ভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে কাপাসিয়া উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ বিষয়ক বিশেষ মহড়া, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।

কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ মহড়া প্রদর্শন করেন। সচেতনতামূলক বক্তব্যে প্রধান অতিথি জানান, দিবসের মূল লক্ষ্য ও তাৎপর্য হলো- প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমানো এবং ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরি করা। দুর্যোগ সহনশীল আবাসন নির্মাণ, শক্তিশালী গৃহস্থালি প্রস্তুতি এবং কমিউনিটি পর্যায়ের অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়া। দুর্যোগ মোকাবিলায় আতঙ্কিত না হয়ে আগাম প্রস্তুতি ও সঠিক কর্মপন্থা অবলম্বনে উৎসাহিত করা।
এছাড়া এই দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ সারা দেশে র‍্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া এবং বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, উপজেলা সমবায় অফিসার ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহফুজুল আমিন পাপন সাহেব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, উপজেলা আইসিটি অফিসার নীলুফার ইয়াসমীন প্রমুখ।

এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপনে নানা ধরনের কৌশল প্রদর্শন করেন। এছাড়া অনেকেই নিজ হাতে আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST