সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে গুরুত্বারোপ Logo সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি Logo গাজীপুরে ‘গ্রীণ হসপিটালে’ নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন Logo গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচত শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত Logo রূপগঞ্জের ব্যবসায়ী শাহীন মালুম এবং সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মালুমের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগ Logo আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে Logo পঞ্চগড়ে নিম্নমানের রাস্তার কাজ পকেটে অবৈধ টাকা প্রকৌশলী আটক Logo রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ সেতু, দিয়েই চলাচল করছে গ্রামের শত শত মানুষ, দুর্ঘটনার শঙ্কায় Logo রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ Logo চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পঞ্চগড়ে নিম্নমানের রাস্তার কাজ পকেটে অবৈধ টাকা প্রকৌশলী আটক

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:৪০ অপরাহ্ন

মোঃ শাহজাহান কবির প্রধান,পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া গিদালপাড়া নামক স্থানে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বোদা উপজেলার সাকোয়া-নয়াদীঘি ভায়া বোয়ালমারী পাকা রাস্তার কাজ চলাকালীন নিম্নমানের কাজ নিয়ে অভিযোগ করে আসছিলেন তারা। তবে তাতে মোটেও কর্ণপাত করছিলেন না রাস্তার তদারকির দ্বায়িত্বে থাকা বোদা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী নূর ই আকরাম। বৃহস্পতিবার বিকেলে বরাদ্দ অনুযায়ী কাজের মান নিয়ে প্রশ্ন তোলে এলাকাবাসী কাগজপত্র দেখতে চাইলে মুহূর্তে সে স্থান ত্যাগ করার চেষ্টা করেন প্রকৌশলী আকরাম।এসময় পেছন পেছন ধাওয়া করে পথ আটকে তার ব্যাগ তল্লাশি করতে চান তারা। তবে তাতে রাজি ছিলেন না সেই প্রকৌশলী। এতে সৃষ্টি হয় বাগ্‌বিতণ্ডা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তার ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে নগদ একলাখ এবং তার পকেট থেকে আরো পঞ্চাশ হাজার টাকাসহ মোট দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে থানা হেফাজতে নেয় পুলিশ। এর আগে টাকার পরিমাণ এবং নগদ এতগুলো টাকা সঙ্গে রাখার কারণ সম্পর্কে জানতে চাইলে তাকে অসংলগ্ন কথা বলতে শোনা যায়।

তবে টাকাগুলো তার নিজের এবং ব্যক্তিগত কাজে ব্যবহারের উদ্দেশ্য সঙ্গে রেখেছিলেন উল্লেখ করে নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী নূর ই আকরাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST