সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে গুরুত্বারোপ Logo সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি Logo গাজীপুরে ‘গ্রীণ হসপিটালে’ নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন Logo গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচত শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত Logo রূপগঞ্জের ব্যবসায়ী শাহীন মালুম এবং সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মালুমের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগ Logo আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে Logo পঞ্চগড়ে নিম্নমানের রাস্তার কাজ পকেটে অবৈধ টাকা প্রকৌশলী আটক Logo রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ সেতু, দিয়েই চলাচল করছে গ্রামের শত শত মানুষ, দুর্ঘটনার শঙ্কায় Logo রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ Logo চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে ‘গ্রীণ হসপিটালে’ নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:৩৬ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে নবজাতকদের জন্য বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন করা হয়েছে। গ্রীন হসপিটালের জন্য এটি একটি মাইলফলক ও নতুন সংযোজন।

গত শনিবার দুপুরে গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমানের সভাপতিত্বে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ডা: মাজহারুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্হ্য অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল) ডা: মোহাম্মদ আলী আকবর পলান, ডা: অধ্যাপক হুমায়ুন কবির খান, ডা: মোঃ কামরুল ইসলাম কামাল, গাজীপুর প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি মো: বখতিয়ার, ডা: মো: খলিলুর রহমান, ডা: মো: এনামুল হক, ডা: খাইরুজ্জামান, রানী বিলাশমনি স্কুলের শিক্ষক আকরাম হোসেন, প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির গাজীপুর মহানগর শাখার সভাপতি আবু সাঈদ মোল্লাহ, প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির শ্রীপুরের সভাপতি আব্দুল মালেক, কাপাসিয়ার সভাপতি মো: দেলোয়ার হোসেন, মেট্রো সদর থানার সভাপতি কাজীম উদ্দিন কাজী, জেলা সদরের সহ-সভাপতি মোবারক হোসেন, কালীগঞ্জ উপজেলার সভাপতি আহমেদুল কবীর বুলবুল, সাধারণ সম্পাদক ডা: জুয়েল হাসান, গাজীপুর সদরের সভাপতি খন্দকার জাহিদ আহসান, কোনাবাড়ির মোজাম্মেল হক, বাসনের লুৎফর রহমান।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গ্রীণ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবের স্বত্বাধিকারী মো: ইসমাঈল মোল্যাহ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা: মাজহারুল আলম বলেন, জন্মকালীন সময় নবজাতকের মৃত্যুর হার কমাতে এই নবজাতক শিশু পরিচর্যা ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

তিনি বলেন, নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পর একটি পরিবারের আবেগের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। আর এই নবজাতক যখন অসুস্থ হয়ে পড়ে, পুরো পরিবারটি তখন হতাশায় ভোগে, তাই নবজাতকের চিকিৎসা গুরুত্বসহকারে করা উচিত।
####
সবুজ/গাজীপুর/২৬ অক্টোবর ২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST