মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে গুরুত্বারোপ Logo সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি Logo গাজীপুরে ‘গ্রীণ হসপিটালে’ নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন Logo গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচত শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত Logo রূপগঞ্জের ব্যবসায়ী শাহীন মালুম এবং সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মালুমের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগ Logo আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে Logo পঞ্চগড়ে নিম্নমানের রাস্তার কাজ পকেটে অবৈধ টাকা প্রকৌশলী আটক Logo রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ সেতু, দিয়েই চলাচল করছে গ্রামের শত শত মানুষ, দুর্ঘটনার শঙ্কায় Logo রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ Logo চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উপলক্ষে কাপাসিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

Reporter Name / ৬৪ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে সভাকক্ষে আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

শিক্ষকদের পাশে দাঁড়ানো : পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক। অনুষ্ঠানের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আব্দুল আরিফ সরকার স্বাগত বক্তব্য রাখেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার ইউসুফ আলীর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আনারুজ্জামান, কুড়িয়াদী মাদরাসার সুপার মাওলানা সিদ্দিক হোসাইন, বেলাশী সিনিয়র মাদরাসার প্রভাষক, দেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ডাওরা জে. বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ১’শ গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন সরকার। দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেতেন মাত্র ১২ জন শিক্ষক। জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়। এত দিন সম্মাননা পাওয়া প্রতি শিক্ষককে দুই লাখ টাকা করে দেওয়া হতো। এবার সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা বাড়ানোয় টাকার পরিমাণ কমিয়ে এক লাখ টাকা করার সিদ্ধান্ত হয়েছে।
সরকারের এই উদ্যোগ শিক্ষকসমাজের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও বেশি উৎসাহিত করবে। ৫ অক্টোবর ইউনেসকো ঘোষিত বিশ্ব শিক্ষক দিবসে এবারের মূল প্রতিপাদ্য: শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং ভবিষ্যৎ গড়া।
বিশেষ তাৎপর্য: ১৯৬৬ সালে আইএলও (ILO) ও ইউনেস্কো কর্তৃক শিক্ষকদের মর্যাদা সংক্রান্ত ঐতিহাসিক সুপারিশ গ্রহণের ৬০ বছর পূর্ণ হচ্ছে এবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST