রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

Reporter Name / ১৪৩ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর)  প্রতিনিধি :

চলতি ২০২৬ সালের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ইউনিয়ন ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শতবছরের প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টিম।
আজ ২০ এপ্রিল সোমবার বিকেলে দেইলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেন্যুতে অনুষ্ঠিত ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলায় খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহাব খান খোকা অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
চ্যাম্পিয়ন দলের সাথে ট্রফি গ্রহণ করেন বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলিমা আক্তার সুইটি।

গত ১৯ এপ্রিল সকাল ১০ টায় রাণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেন্যুতে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় রাওনাট শহীদ হাফিজউদ্দীনকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টিম ।

এর আগে ১১ এপ্রিল রানীগঞ্জ স্কুল ভেন্যুতে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গেল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলায় বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে দেইলগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয় লাভ করে।
বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টিমের ধারাবাহিক সাফল্যে ছাত্র ছাত্রী শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।
পরবর্তী ধাপে উপজেলা পর্যায়ের ১১ ইউনিয়ন চ্যাম্পিয়ন টিমের খেলা অনুষ্ঠিত হবে। সে খেলায় দুর্গাপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন দল হিসেবে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টিম অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলিমা আক্তার সুইটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST