সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ইয়াবাবড়িসহ এক যুবক গ্রেফতার

Reporter Name / ১৬৩ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাবড়িসহ মো. রিফাত (২২) নামে এক যুবককে দস্যুনারায়নপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। ৭ জানুয়ারি বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মো. মঞ্জুর হোসেনের পুত্র।

থানা পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে কাপাসিয়া থানার এসআই (নিঃ) শুভ চন্দ্র রায়ের নেতৃত্বে একটি বিশেষ টিম মাদক উদ্ধার অভিযান চালায়। এসময় দস্যুনারায়নপুর এলাকায় জনৈক সেলিমের বাড়ির সামনে মাদক কেনা-বেচা চলছে বলে গোপন সংবাদ পায়। রাত পৌনে বারোটায় পুলিশ সেখানে পৌঁছালে মাদকা কারবারি রিফাত পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তাকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ২০ পিস লালচে রঙের ইয়াবাবড়ি উদ্ধার করে। যার আনুমানিক ওজন ২ গ্রাম।

জিজ্ঞাসাবাদে রিফাত মাদক কেনাবেচার সাথে দীর্ঘদিন যাবত জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম জানান, মাদক সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেয়া হবে না। ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST