বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেফতার

Reporter Name / ৫৬ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের এক সফল অভিযানে উপজেলার চাঞ্চল্যকর বিধবা নারীকে (৩৭) গণধর্ষণ মামলার প্রধান ও ১ নম্বর আসামি মিলনকে (৫৩) গ্রেফতার করা হয়েছে। ১৯ জুন শুক্রবার উপজেলার ত্রিমোহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি মিলন উপজেলার পেওরাইট গ্রামের শামসুদ্দিন ও মিনারা দম্পতির ছেলে।

এর আগে গত ১৫ জুন বিকেলে মিলন ওই নারীকে সিঙ্গাপুর পাঠানোর প্রলোভনে পাসপোর্টসহ কাপাসিয়ার তারগাঁও মেডিকেল মোড়ে যেতে বলেন। সন্ধ্যায় তিনি সেখানে পৌঁছালে তাকে একটি অটোরিকশায় তুলে নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে সেখানে আগে থেকে উৎপেতে থাকা আরও কয়েকজনের সঙ্গে মিলে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী নারী আহত অবস্থায় রাতভর বিভিন্ন স্থানে আশ্রয় নেন এবং পরদিন সকালে বাড়ি ফিরে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরে কিছুটা সুস্থ হয়ে তিনি থানায় উপস্থিত হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী জীবিকার সন্ধানে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় কাপাসিয়ার পেওরাইট এলাকার মিলন (৫৩) নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। মিলন তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ক্লিনার ভিসায় চাকরি দেওয়ার আশ্বাস দেন এবং এর জন্য তিন লাখ টাকা দাবি করেন।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক ভাবে মামলা নেয়া হয়। ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িত প্রধান আসামি মিলনকে গ্রেপ্তারে করা হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST