বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান খোকন গ্রেফতার

Reporter Name / ৭০২ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৮:১৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ১নং সিংহশ্রী ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকন (৫০) কে থানা পুলিশ গ্রেফতার করেছে। দীর্ঘদিন পর ২০ নভেম্বর বুধবার বিকালে ইউপি কার্যালয়ে গেলে খবর পেয়ে এলাকাবাসী তাকে আটক করেন।

সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন ভূঁইয়া মনসুর জানান, বুধবার সকাল থেকে স্থানীয় সিংহশ্রী উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলছিল। হাড়িয়াদী গ্রামের মৃত ইয়াসমিন মাষ্টারের পুত্র ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকন স্কুল মাঠে হঠাৎ উপস্থিত হলে এলাকাবাসীর মাঝে তা প্রচার হয়। একপর্যায়ে সে পরিস্থিতি বেগতিক দেখে পাশেই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে আশ্রয় নেয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তার অফিস ঘেরাও দিয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেয়। পরে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসেন।
চেয়ারম্যানের গ্রেফতারের খবরে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী আনন্দ মিছিল করেছে বলে জানা যায়।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিগত ৪ জুলাই ছাত্র জনতার আন্দোলনের উপর হামলার ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন একটি মামলা দায়ের করেন। এতে সিংহশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকনকে অন্যান্যদের সাথে আসামি করা হয়। দীর্ঘদিন সে পলাতক থেকে আজই ইউপি কার্যালয়ে আসলে এলাকাবাসী থানায় খবর দেয়। বৃহস্পতিবার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST