শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন : ধর্ষণ চেষ্টাকারী গ্রেফতার

Reporter Name / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) চাচাতো ভাই জামায়াতে ইসলামীর নেতা আমজাদ দরজী (৫৭) কর্তৃক ধর্ষণ চেষ্টার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ১১ জুন বৃহস্পতিবার বিকালে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের অংশগ্রহণে মানববন্ধনটি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। ঘটনার সাথে জড়িত কান্দানিয়া গ্রামের জামায়াতে ইসলামীর ওই ধর্ষণ চেষ্টাকারীকে দুপুরে থানা পুলিশ গ্রেফতার করেছে। এব্যাপারে মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ চেষ্টা ও হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগে মামলা দায়ের করেন।

প্রতিবন্ধী কিশোরীর মা নাজনীন সুলতানার (৪২) দায়েরকৃত অভিযোগে জানান, গত এক বছর আগে তার স্বামী সাজেদুল দরজী মারা যান। সেই থেকে তার শারীরিক প্রতিবন্ধী কন্যা (১৪) এবং রাবেয়া মনি (৮) কে নিয়ে অতি কষ্টে মানবেতর জীবন-যাপন করছেন। গত ২৭ মে সকাল অনুমান ১০ ঘটিকার সময় চাচাতো ভাসুর মৃত গিয়াস উদ্দিন দরজীর ছেলে আমজাদ দরজী ওই কিশোরীকে ঈদের সালামী দেয়ার প্রলোভনে ফুঁসলিয়ে পার্শ্ববর্তী তাদের বাড়িতে নিয়ে যাবার কথা বলে। পরে সে বাড়ির দক্ষিণ পাশের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। ওই সময় তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে নির্যাতন চালায়।
নির্যাতনের শিকার কিশোরী ডাক চিৎকার করলে তাকে হত্যা করে লাশ গুম করার ভয়ভীতি ও হুমকি দেয়। এসময় তার মা তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে কান্নাকাটির শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। মায়ের প্রতিবাদের মুখে তাকেও সে ঝাপটিয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় তাদের ডাক চিৎকারে ছেড়ে দিয়ে পরবর্তীতে সুযোগ পেলে প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ করে নিয়ে ধর্ষণসহ হত্যা ও লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়।
এলাকার ওই লম্পট আমজাদ দরজীর অব্যাহত হুমকিতে ওই পরিবার বর্তমানে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এব্যাপারে থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ যোবায়ের জানান, শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমজাদ দরজী নামে একজনকে আটক করেছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
ধর্ষণ চেষ্টা ও হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় (মামলা নং -১৪) দায়ের করা হয়েছে। কিশোরীকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। শুক্রবার সকালে গাজীপুর আদালতে প্রেরণ করা হবে।
বিচারের দাবীতে অনুষ্ঠিত মানববন্ধন শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা কাপাসিয়া থানায় যান। তারা ঘটনার সাথে জড়িত ও আটককৃত জামায়াতে ইসলামীর নেতা আমজাদ দরজীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এব্যাপারে কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা জানান, অভিযুক্ত ও আটককৃত আমজাদ দরজীর সাথে জামায়াতে ইসলামীর কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। তবে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা পর।প্রতীকের পক্ষে এলাকায় কাজ করেছেন। তদন্তে সে দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জামায়াত নেতা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST