সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় পন্ড হয়ে যাওয়া নাটক অবশেষে শনিবার মঞ্চস্থ হচ্ছে

Reporter Name / ২৪৯ Time View
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় পন্ড হয়ে যাওয়া ‘আপন দুলাল’ নামক নাটক অবশেষে শনিবার মঞ্চস্থ হচ্ছে। স্থানীয় বাধার মুখে পন্ড হয়েছে এমন গুজব ছড়িয়ে কয়েকটি সংবাদপত্রে শুক্রবার খবর প্রকাশ হয়।

উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা প্রশাসনের পর্যালোচনা বৈঠকে শুক্রবার সন্ধ্যায় নাটকের আয়োজক শামসুল হক উপস্থিত সাংবাদিকদের জানান, তিনি ‘আপন দুলাল’ নামে একটি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করছিলেন। এব্যাপারে কোন মঞ্চ তৈরি করা হয়নি। অথচ প্রথম আলো, ডেইলি স্টার সহ কয়েকটি পত্রিকা উদ্দেশ্যমূলক ভাবে খবর প্রচার করেছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাণীগঞ্জ বাজার সংলগ্ন উদয়ন সংঘের মাঠে নাটকের কোন আয়োজন ছিল না। নাটকের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি থাকার কারনে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে সুবিধাজনক সময়ে তা মঞ্চস্থ করার কথা ছিল।
আয়োজক দাবী করেন, স্থানীয় যুবলীগ নেতা খন্দকার সাহাদাত হোসেন সেলিম নাটকের আয়োজনের সাথে কোন প্রকার জড়িত নন। নাটক মঞ্চস্থ করতে কেউ কোন প্রকার বাধা প্রদান করেনি। অথচ ওই যুবলীগ নেতার কথায় সংবাদপত্র গুলো মিথ্যাচার করেছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে শুক্রবার আয়োজিত পর্যালোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, নাটকের আয়োজক শামসুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক তুষার, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ছিল, স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে কয়েক বছর যাবত ওই স্থানে নাটকের নামে অশ্লীল নৃত্য পরিবেশন করে থাকেন। এতে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।
নাটক পন্ড হয়ে যাওয়ার খবরে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনাস্থলে ব্যাপকভাবে খোঁজখবর নেন। তারা আনুষ্ঠানিক ভাবে দাবি করেন, পত্রিকায় প্রকাশিত সংবাদের সাথে বাস্তবতার কোন মিল নেই। স্থানীয় উদয়ন সংঘ বা উদয়ন কিন্ডারগার্টেন এর মাঠে নাটকের জন্য কোন প্রকার মঞ্চ তৈরি হয়নি। তাই ওখানে স্থানীয় মুসল্লিদের সমবেত হয়ে তাতে বাধা দেয়ার প্রশ্নই আসে না। একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলক ভাবে অপপ্রচার চালিয়ে এলাকার সুনাম নষ্ট করার পাঁয়তারার চেষ্টা করেছে মাত্র।
অবশেষে প্রশাসনের সহযোগিতায় শনিবার সকাল দশটায় উল্লেখিত স্থানে “আপন দুলাল” নাটক মঞ্চস্থ হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST