রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

Reporter Name / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন কাপাসিয়া, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে কৃষকদের “পার্টনার কংগ্রেস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে । দিনব্যাপী এই কংগ্রেসটি আয়োজন করা হয় “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায়।

কাপাসিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুরের জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ নূরুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার বসাক অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে কংগ্রেস এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরাইয়া আক্তারের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ সিরাজুল ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, অতিরিক্ত কৃষি অফিসার শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার ফকির মনি, নারী কৃষি উদ্যোক্তা খাদিজা খানম, আদর্শ কৃষক হযরত আলী মেম্বার, ফাতেমা আক্তার, আরমান হোসেন প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ আকন্দ।

এছাড়া পার্টনার কংগ্রেস কৃষক সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, উপ-সহকারি কৃষি কর্মকর্তা, সামাজিক প্রতিনিধি ও কৃষক-কৃষাণিবৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে বক্তারা, পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গি ও ধারণার পরিবর্তন, কৃষি প্রযুক্তি ব্যবহার, যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলা এবং টেকসই কৃষি প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া কৃষি খাতের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যকর দিকগুলো প্রজেক্টরের মাধ্যমে সচিত্র উপস্থাপন করা হয়।

কংগ্রেস সভায় জানানো হয়, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ১৪টি কৃষক সংগঠন তৈরি করা হয়েছে। প্রতি সংগঠনে ২৫ জন করে সদস্য প্রশিক্ষণ ও সনদপত্র গ্রহণ করেছেন। প্রশিক্ষণার্থীরা প্রত্যেকে নিজ নিজ এলাকায় সার্ভিস সেন্টারের মাধ্যমে অন্যান্য কৃষকদের সহায়তা, কলাকৌশল শিখানো ও পরামর্শ দিবেন। সদস্যরা সমবায় সমিতি গঠন করে উপজেলা সমবায় অফিস থেকে রেজিস্ট্রেশন গ্রহণ করবেন। তারা সুবিধা মতো সঞ্চয় জমা করবেন। ফলে কৃষিখাতে শৃঙ্খলা ফিরে আসবে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত পন্যের সঠিক মূল্য পায়, সে বিষয়েও সমিতির পক্ষ থেকে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ অঞ্চলে ব্যাপকভাবে উৎপাদিত কাঁঠাল সংরক্ষণ করতে না পারায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ প্রকল্পের আওতায় উপজেলার বরুন গ্রামের নারী উদ্যোক্তা খাদিজা খানম কাঁঠাল প্রক্রিয়াজাতকরণ করে সফল হয়েছে। কাঁঠাল দিয়ে তাঁর তৈরি চিপস, জেমস, জেলি এখন সে নিয়মিত বিদেশে রফতানি করে লাভবান হচ্ছেন। সভায় কৃষকদের উৎপাদিত পন্যে মাত্রাতিরিক্তও কিট নাশক ব্যবহার এবং তা মানবদেহের জন্য ক্ষতিকরও বিবেচনা করে ব্যবহারবিধি মেনে চলার জন্য প্রধান অতিথি সবার প্রতি আহ্বান জানান। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ২০২৮ সাল নাগাদ এ পার্টনার কংগ্রেস প্রকল্পটি পরিচালিত হবে। নির্দিষ্ট সময়ে এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন হলে উদ্যোক্তা কৃষক-কৃষাণীরা ব্যক্তিগত প্রচেষ্টা ও ঋণ নিয়ে স্বাবলম্বী হতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST