সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

Reporter Name / ১৮৫ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৮:২১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় বাংলা নববর্ষ ১৪৩২ যথাযথ ভাবে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল বুধবার সকালে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মাঝে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম, জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফ উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার ফকির মনি, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান মিঠু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, জেলা বিএনপির সদস্য ও সদর ইউপি সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আফজাল হোসাইন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, ব্যবসায়ী প্রতিনিধি চিত্তরঞ্জন সাহা, উপজেলা কমপ্লেক্স পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা শেষে পহেলা বৈশাখ সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST