শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে নববর্ষে আনন্দ শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name / ১৭৯ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষের পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্র, দিনব্যাপী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল সোমবার বিকালে বর্ষবরণে দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রাটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কাপাসিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন এবং আনন্দ আলোচনা সভায় ভার্চুয়াল প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরের সার্বিক ব্যবস্থাপনা ও। পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির নেতা ফ ম মমতাজ উদ্দিন রেনু, জেলা বিএনপি নেতা আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, কাপাসিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের মোঃ টিপু প্রমুখ।
দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও ফ্যাস্টুন প্রদর্শন করে। পরে সন্ধ্যায় স্থানীয় শিল্পীরা বর্ষবরণে মনোজ্ঞ গান পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST