শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপি- জামায়াতের নির্বাচনী অফিস ভাংচুর: পাল্টাপাল্টি অভিযোগ

Reporter Name / ১৬২ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৫০ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুর -৪, কাপাসিয়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ চৌরাস্তায় জামায়াতে ইসলামীর একটি মিছিল ও পথসভাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে উত্তেজনার এক পর্যায়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এব্যাপারে উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিএনপির মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান এক ভিডিও বার্তায় জানান, স্থানীয় ৯ নং ওয়ার্ড সালদৈ চৌরাস্তায় তাদের নির্বাচনী অফিসে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই ওয়ার্ড বিএনপির সভাপতি লাল মিয়া মোড়ল ও ছাত্রদলের সাবেক নেতা রাজীব ঝুমা, মোখলেছুর রহমান, কামাল হোসেন, সালাম, সোহাগ, ফারুক বসে ভোটার স্লিপ তৈরি করছিল। এসময় ঘাগটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ইমতিয়াজ হোসেন বকুলের নেতৃত্বে জাহিদ, ওহিদ বেপারী, সিদ্দিকুর রহমান, তুহিন সহ ৩০/৩৫ জন দাড়িপাল্লার মিছিল করে এসে দা, লাঠিসোটা নিয়ে অতর্কিতে তাদের অফিসে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে রাজীব ঝুমার মাথায় এবং লাল মিয়ার পায়ে মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। রাজীবকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপর এক ভিডিও বার্তায় জামায়াতে ইসলামীর পদপ্রার্থী মু. সালাউদ্দিন আইউবী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার মাগরিবের পর ওই স্থানে তাদের পূর্ব নির্ধারিত অনুমোদিত মিছিল ও পথসভা ছিল। দলীয় নেতা কর্মীরা কর্মসূচি শেষ করে ওই স্থান ত্যাগ করার সময় পিছন থেকে বিনা উস্কানিতে স্থানীয় বিএনপির কর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তাদের বেশ কিছু কর্মী আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া উভয় পক্ষই তাদের অফিসের বেশকিছু চেয়ার, হ্যান্ডমাইক, পোষ্টার, লিফলেট, ভোটার লিস্ট, ভোটার শ্লিপ ছিঁড়ে ব্যাপক ক্ষতিসাধনের অভিযোগ করেন। উভয় পক্ষই নিজ নিজ নেতা কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা না দেয়ার আহ্বান জানান।
ঘটনার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক ও যৌথবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসন উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST