মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় শিল্প ও বাণিজ্য মেলা জমে উঠেছে: পরিদর্শনে তাঁত বোর্ডের চেয়ারম্যান

Reporter Name / ১৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় মাসব্যাপী বর্ণাঢ্য শিল্প ও বাণিজ্য মেলা জমে উঠেছে। ৫ জুন বৃহস্পতিবার দুপুরে ঢাকা সড়কের ‘নেমো ফিলিং স্টেশন’ সংলগ্ন মাঠে আয়োজিত এ মেলা পরিদর্শন করেছেন তাঁত বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু আহমদ ছিদ্দীকী।

মিরপুর বেনারসী পল্লীর বৃহৎতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘গণচেতনা’র আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা গত ২১ মে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। আয়োজক সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত জমে উঠা মেলা পরিদর্শনে তাঁত বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন। সংগঠনের সভাপতি উদ্যোক্তা মোঃ জয়নাল আবেদীন জানান, তাদের সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়ে থাকে। এর অংশ হিসেবে ঐতিহ্যবাহী কাপাসিয়ায় দ্বিতীয় বারের মতো মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু আহমদ ছিদ্দিকীর সাথে মেলা পরিদর্শনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, তাঁত বোর্ডের মুসলিন প্রকল্পের ডাইরেক্টর মোহাম্মদ আইয়ুব আলী, তাঁত বোর্ডের ম্যানেজার অপারেশন মঞ্জুরুল ইসলাম, তাঁত বোর্ডের ম্যানেজার মার্কেটিং ইবাদত হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, টোক শরীফ মোমতাজউদ্দীন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তাজউদ্দীন, আয়োজক কমিটির সদস্য আব্দুস ছাত্তার, মমতাজ পাটোয়ারী প্রমুখ।

এর আগে সকালে মেলা পরিদর্শন করেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, সাংবাদিক আকরাম হোসেন রিপন প্রমুখ। এছাড়া জাঁকজমকপূর্ণ মেলা পরিদর্শনে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠন ‘গণচেতনা’র সাধারণ সম্পাদক আল ইসলাম জানান, মেলার মাধ্যমে দেশের উৎপাদিত বিভিন্ন পণ্যের সাথে ক্রেতাদের মেলবন্ধন তৈরি হবে। এর ফলে ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি শিশু কিশোরদের বিনোদনের জন্য মেলায় নাগরদোলা, হানি সিং, বিমান, ট্রেন সহ বিভিন্ন খেলার সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। এতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং উদ্যোক্তারা উৎসাহিত হবে।

দীর্ঘদিন পর কাপাসিয়ার ঢাকা সড়কে দেশি বিদেশি নানা রকমের পণ্যের পসরা নিয়ে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর নতুন আঙ্গিকে এ মেলা শুরু হলো। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিষ্ঠানগুলো পণ্যসামগ্রী নিয়ে স্টল দিয়েছেন মেলায়। তবে মেলায় বিদেশি পণ্যের চেয়ে দেশীয় পণ্যের ব্যাপক সমাহার ঘটেছে।
আয়োজকরা জানান, মেলায় ছোট-বড় মিলিয়ে ৫০টি স্টল স্থান পেয়েছে। মেলায় সাধারণ দর্শক ক্রেতারা ১০ টাকা প্রবেশ ফি দিয়ে দিনব্যাপী কেনাকাটা করতে পারবেন। স্টলগুলোতে শাড়ি, বুটিকসের টু-পিস, থ্রি পিস, জুতা ও কসমেটিক্স, চটপটি সহ নানা প্রকার মজাদার খাবার পাওয়া যাবে। এছাড়া কাপাসিয়ার নারী উদ্যোক্তা গ্রুপের স্টলে বিভিন্ন ধরনের কাপড়, কসমেটিক্স, খাবার সহ নানাবিধ পণ্য পাওয়া যাবে।
আয়োজকরা এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST